spot_img

রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মায়ানমারের প্রতি ওবায়দুল কাদেরের আহবান

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ আগষ্ট, ২০১৭ ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতিসংঘের অনুশাসন অনুযায়ী মায়ানমার থেকে আসা রোহিঙ্গা সমস্যার সমাধান করার জন্য সে দেশটির সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান।

ওবায়দুল কাদের মায়ানমার সরকারের উদ্দেশ্যে বলেন, ‘ জাতিসংঘের অনুশাসন বা জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের প্রতিবেদন অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।’

এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘ সরকার আলাপ-আলোচনা ও ন্যায় বিচারের ভিত্তিতে এ সমস্যার সমাধান করার ওপর জোর দিচ্ছে।’

কাদের বলেন, মায়ানমার থেকে ¯্রােতের মতো ভেসে আসা রোহিঙ্গারা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। কারণ তাদের ধারণ করার মতো ক্ষমতা আমাদের নেই।

তিনি বলেন, মায়ানমার যেভাবে রোহিঙ্গাদের ঠেলে দিচ্ছে এবং এতে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তা সামাল দেওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন। তবে আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিচ্ছি। কারণ তাঁদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে।

রোহিঙ্গাদের বিষয়ে বিএনপির দেওয়া বিবৃতির জবাবে কাদের বলেন, দেশে রোহিঙ্গাদের ব্যাপক উপস্থিতির বিষয়ে ষড়যন্ত্রমূলক রাজনীতি থাকতে পারে। এ বিষয়টিও আমরা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, ডা. দীপুমণি এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ