রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে ও মানবিক সাহায্যের দাবিতে আজ দুপুরে শহরের মহিলা কলেজ গেইট সংলগ্ন স্থানে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে জাতীয় তরুণ সংঘ।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় তরুন সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক। এতে বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি ফিরোজ মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব এম.এ মজিদ খান, সাধারণ সম্পাদক নুরুন্নাহার বেগম, মহিলা নেতৃ সাজেদা প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানান।

সেই সাথে যারা এদেশে আশ্রয় নিয়েছে তাদেরকে মানবিক সাহায্য প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে বিশেষ দোয়া করা হয়। মানববন্ধনে জাতীয় তরুণ সংঘের প্রায় ৫শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।


























