spot_img

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার ভূমিকায় বিশ্ব সোচ্চার : আমু

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বিষয়টি আন্তর্জাতিক মহলে যথাযথভাবে তুলে ধরেছেন বলেই সারাবিশ্ব আজ রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার হয়েছে।

তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) মানবতার দিকে তাকিয়ে অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াসহ মাতৃ¯েœহে তাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

আমির হোসেন আমু আজ শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ কেন্দ্রসমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগ প্রতিষ্ঠাকাল থেকেই নারীদের কথা চিন্তা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নারীকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীর সার্বিক কল্যাণে বদ্ধপরিকর এবং এজন্য বিভিন্ন ধরনের ভাতা প্রবর্তনসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

আমু বলেন, সন্তানের পরিচয়ে বাবার নামের সাথে মায়ের নাম সন্নিবেশিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো নারী সমাজকে সম্মানিত করেছেন।
আমু আরো বলেন, নারীসমাজকে নিজেদের স্বার্থেই শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করা উচিত। আর এজন্যই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে নারী সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান।
পরে শিল্পমন্ত্রী মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ কেন্দ্রসমূহের কর্মকর্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৪১টি মহিলা প্রতিষ্ঠানকে অনুদান হিসেবে মোট ৮ লাখ ৪৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ