ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২০ সেপ্টেম্বর, ২০১৭ ।

রোহিঙ্গা সংকট অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘বলিষ্ঠ ও দ্রুত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বুধবার প্রেসিডেন্টের এই আহ্বানের কথা জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্যে পেন্স মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
তা না করা হলে “এটা ঘৃণা ও বিশৃঙ্খলার বীজ বপন করবে, যা প্রজন্মের পর প্রজন্ম ওই অঞ্চলকে গ্রাস করতে পারে এবং আমাদের সবার জন্যই হুমকি হয়ে উঠতে পারে,” বলে সতর্ক করেছেন তিনি।


























