ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৫ অক্টোবর, ২০১৭ ।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশিদের বিয়ে ঠেকাতে জাতীয় পরিচয়পত্র দেখে নিকাহ রেজিস্ট্রেশন করার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়।
বুধবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৭ এর সিনিয়র সহকারী সচিব জিএম নাজমুছ শাহাদাৎ স্বাক্ষরিত আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ওই নির্দেশনার কথা জানানো হয়।
ওই নির্দেশনায় বলেছে, বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর ও কনে দুজনেই বাংলাদেশের নাগরিক কিনা- জাতীয় পরিচয়পত্র দেখে তা নিশ্চিত করতে হবে কাজী বা নিকাহ রেজিস্ট্রারদের।


























