spot_img

রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে বাধা দিচ্ছে না পুলিশ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২ সেপ্টেম্বর, ২০১৭ ।

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের ঢুকতে না দেবার সরকারি আদেশ থাকলেও তা উপেক্ষা করছে পুলিশ।

কক্সবাজার থেকে সংবাদদাতা জানাচ্ছেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতা থেকে প্রাণ বাঁচাতে প্রতিদিনই আরো বেশি করে রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে। তবে বাংলাদেশের পুলিশ তাদের থামানোর কোন চেষ্টা করছে না।

এ ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসন এবং সীমান্তরক্ষী বিজিবি’র কর্মকর্তারা  জানিয়েছেন, রোহিঙ্গারা যেন অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য তারা তৎপর রয়েছেন।

তবে অনানুষ্ঠানিক সূত্রগুলো বলছে, মহিলা ও শিশু শরণার্থীদের ক্ষেত্রে কোথাও কোথাও ‘শিথিলতা দেখানো হচ্ছে।’

জাতিসংঘের অনুমান অনুযায়ী এ পর্যন্ত ৫৮ হাজার শরণার্থী বাংলাদেশে ঢুকেছে।

অন্য আরো প্রায় ২০ হাজার লোক সীমান্ত এলাকায় নাফ নদীর তীর বরাবর আটকে আছে, এবং তারা পানিতে ডুবে যাওয়ার বা রোগ ও বিষাক্ত সাপের ঝুঁকিতে রয়েছে।

শরণার্থীরা অভিযোগ করছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং বৌদ্ধ জনতা তাদের গ্রামগুলোয় আগুন লাগিয়ে দিচ্ছে।

তবে মিয়ানমারের সরকার বলছে, তাদের নিরাপত্তা বাহিনী গত মাসে ঘটা একটি আক্রমণের মোকাবিলা করছে – যাতে রোহিঙ্গা জঙ্গীদের হাতে ২০টি পুলিশ ফাঁড়ি আক্রান্ত হয়েছিল।

                              

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ