spot_img

রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরাতে চলতি সপ্তাহে সমঝোতার আশা সু চির

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২১ নভেম্বর, ২০১৭ ।

মঙ্গলবার এশিয়া-ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন আসেমের দ্বিতীয় দিনে অং সান সু চি জানিয়েছেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ঢাকার সঙ্গে একটি চুক্তি সই হতে পারে । চলতি সপ্তাহেই এই চুক্তি হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সু চি বলেন, বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলিমদের ‘স্বেচ্ছায় ও নিরাপদে ফেরাতে’ চলতি সপ্তাহে দেশটির  সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তি সই হবে।

মিয়ানমারের নেত্রী বলেন, আমরা ঠিক বলতে পারছি না রাখাইনে কী ঘটেছে। তবে আমরা অবশ্যই এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না। আর এজন্যই আমরা বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছি।  আরও আলোচনা হবে।

তিনি বলেন, এ বিষয়ে আগামী বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। আমরা আশা করছি এ আলোচনা থেকেই একটি সমঝোতা স্মারকে পৌঁছাতে পারব আমরা; যাতে রোহিঙ্গাদের ‘নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন’ নিশ্চিত হবে।

এদিকে ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি আশা প্রকাশ করেছেন, রোহিঙ্গাদের নিজভূমিতে নিরাপদে ফেরাতে বাংলাদেশ এবং মিয়ানমার শিগগিরই একটি সমঝোতা স্মারক ও চুক্তিতে পৌঁছাবে ।

মঙ্গলবার সকালে বৈঠক শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতিমালা সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে রাখাইন সঙ্কট নিয়ে অনানুষ্ঠানিক আলোচনায় বসেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ