spot_img

রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে জামালপুরে ইত্তেফাকুল উলামার উদ্যোগে বিক্ষোভ

রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

মায়ামারের রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন ও গনহত্যার প্রতিবাদে জামালপুর জেলা শহরে অাজ সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরে জেলা ইত্তেফাকুল উলামা’র উদ্যোগে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায়
সভাপতিত্ব করেন জেলা ইত্তেফাকুল উলামা’র সভাপতি মুফতি শামছুদ্দিন। অন্যান্যদের
মধ্যে বক্তব্য  রাখেন মাওলানা মোহাম্মদ অালী খান, মাওলানা অানোয়ার হোসাইন
অারেফী, মাওলানা অালাউদ্দীন, মাওলানা হাসান অালী, মাওলানা মুফতি অাব্দুল্লাহ,
মাওলানা নজরুল ইসলাম, মাওলানা অামানুল্লাহ কাশেমী প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে মায়ামারের রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন
ও গণহত্যা বন্ধের সর্বাত্বক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বের সকল মুসলিমকে এক
হওয়ার অাহ্বান জানান। সেই সাথে বক্তারা অারাকানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে
প্রতিষ্ঠা করে সেখানে রোহিঙ্গা মুসলিমদের ফেরত পাঠানোর সর্বাত্নক ব্যবস্থা
গ্রহণের জন্য বাংলাদেশসহ জাতিসংঘের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ