ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচিত নারী রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
এবারের নির্বাচনে অন্যতম ভোট রেকর্ড করেছেন ৭ বারের এমপি, দক্ষ সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। দ্বাদশ সংসদ নির্বাচনে তাঁর প্রাপ্ত ভোট জামালপুর-৩ আসনে ২ লাখ ৭৬ হাজার ৪৫৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭৪৭০টি ভোট।
প্রতিটি নির্বাচনে অন্যতম সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ভোট পেয়ে চলেছেন জনাব মির্জা আজম। তিনি গত সরকারে সুনামের সহিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


























