spot_img

রাষ্ট্রপতিকে ষোড়শ সংশোধনী নিয়ে আওয়ামী লীগের অবস্থান অবহিত করেছেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৪ আগষ্ট, ২০১৭ ।

 

সংবিধানের ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণের বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের অবস্থান রাষ্ট্রপতি আবদুল হামিদকে অবহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
পরে বঙ্গভবনের গেইটে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণের বিষয়গুলো নিয়ে আমাদের দলের অবস্থানের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছি। রায় নিয়ে আমাদের দলের প্রকৃত অবস্থান কী সেই বিষয়ে ব্যাখ্যা করেছি।’
তিনি বলেন, ‘গত শনিবার প্রধান বিচারপতির বাসায় গিয়ে তার সঙ্গে ষোড়শ সংশোধনী নিয়ে যেসব কথাবার্তা হয়েছে সেই বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেছি।’
ওবায়দুল কাদের বলেন, যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, প্রধান বিচারপতি তিনিই নিয়োগ দেন। তাঁকে আমি বিষয়টি জানিয়েছি। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির সঙ্গে আমার যে আলোচনা হয়েছে সেখানে রায়ের পর্যবেক্ষণের বিষয়ে আমাদের দলের বক্তব্য রাষ্ট্রপতির কাছে বলেছি।
এ সময়ে রাষ্ট্রপতি কিশোরগঞ্জে তার এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন বিষয়েও খোঁজখবর নিয়েছেন বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী।
তিনি বলেন, রাষ্ট্রপতি সব সময় তাঁর এলাকায় সড়ক পথে যেতে পারেন না। তিনি সব সময় এ কথা দুঃখ করে বলেন। এ সময়ে মন্ত্রী রাষ্ট্রপতির এলাকায় রাস্তা তৈরির যে কাজ করা হচ্ছে সে বিষয়ে তাকে অবহিত করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ