spot_img

রাশিয়ার জন্যে ইইউ’র আকাশসীমা বন্ধের অনুরোধ কিয়েভের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শমিগাল ইউরোপীয় ইউনিয়নের প্রতি কেবল রুশ ও বেলারুশের ফ্লাইটের জন্যেই নয়, এই দু’দেশের যাত্রীদের জন্যেও আকাশীসীমা বন্ধের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, রুশ ব্যবসা এবং পর্যটকদের ইইউ’র আকাশ সহজে ব্যবহার থেকে বিরত রাখাই আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের আকাশ রুশ এয়ারলাইন্সের জন্যে বন্ধ রয়েছে। তবে আমরা আমাদের অংশীদারদের সাথে রাশিয়ায় আসা যাওয়ার যে কোন ফ্লাইটে ট্রানজিট বন্ধের বিষয়েও আলোচনা করেছি।
একই ব্যবস্থা বেলারুশের যাত্রীদের জন্যেও করা উচিত বলে তিনি উল্লেখ করেন। খবর বার্তা সংস্থা তাস’র।
উল্লেখ্য, ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর ইইউ সকল রুশ ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।  ইইউ বেলারুশের ফ্লাইট নিয়েও একই পদক্ষেপ নেয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ