spot_img

রামপুরা বনশ্রীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার, জনতারআদালত.কম , ৪ আগষ্ট, ২০১৭ ।

 

রাজধানীর বনশ্রীতে এক বাড়িতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম লাইলী আক্তার (২৫) । আজ শুক্রবার ১০টার দিকে বনশ্রীর জি-ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির দোতলার ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

বনশ্রীর জি-ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ির দোতলার মাইনুদ্দিনের ফ্ল্যাটে লাইলী আক্তার  গৃহকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। তার স্বামী ভারতে গ্রেফতার হয়ে একটি কারাগারে বন্দী রয়েছেন। তাদের এক সন্তান মানসিক প্রতিবন্ধী।
খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, আজ সকাল ১০টায় লাইলীর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে, লাইলীর পরিবার থেকে অভিযোগ করা হয়েছে তাকে পিটিয়ে হত্যার পর লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
খিলগাঁও থানার ওসি জানিয়েছেন এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ