spot_img

রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। আজ  সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলেছে,  রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘœ ঘটতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল  ৯৬ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাপ্ত হবে সন্ধ্যা ৫ টা ৩৪ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয়  ভোর ৬ টা ৪৩ মিনিট।
সিনপটিক অবস্থা সম্পর্কে  পূর্বাভাসে বলা হয়েছে,  উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনি¤œ তাপমাত্রা ছিল বান্দারবানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ