spot_img

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ও দুই জনের উপসর্গ ছিলো। এদের মধ্যে পুরুষ সাতজন ও নারী তিনজন মারা গেছেন।

শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুন) সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শনিবার এ হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে মৃত্যু কমেছে। কমেছে শনাক্তের হারও।

২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৪ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৬ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২২৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩৪ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ