spot_img

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৮ নভেম্বর, ২০১৭ ।

 

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্বাস সরদার ওরফে খোকন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, খোকন নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের একজন নেতা। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বেনীনগর কালীতলা এলাকার একটি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।তিনি পাবনা জেলার সুজানগরের নিকোন সরদারের ছেলে।

রাজবাড়ী থানার ওসি তারিক কামাল জানান, সদর উপজেলার কালিতলা গ্রামের একটি মাঠে একদল চরমপন্থী অবস্থান করছে। ওই গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা রাত সাড়ে তিনটার দিকে সেখানে যৌথভাবে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিত টের পেয়ে চরমপন্থীরা গুলিবর্ষণ করে।
পুলিশ সদস্যরাও পাল্টা গুলি বর্ষণ করে। একপর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় আব্বাস সরদারকে উদ্ধার করা হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান সুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ