spot_img

রাজধানীর বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান, অভিযান চালাচ্ছে র‌্যাব

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

রাজধানীর বাড্ডা থানার পূর্ব-বাড্ডার হাজী বাড়ি (টেকপাড়া) এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এ ঘটনার পর থেকে পুরো  বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।
আজ বুধবার  রাতে বাড্ডা থানার পূর্ব-বাড্ডার হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এসব  তথ্য জানান।
তিনি বলেন, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। ইতিমধ্যে পুরো বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ