spot_img

রাজধানীর বনানীতে গুলিতে এক ব্যবসায়ী নিহত

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৪ নভেম্বর, ২০১৭ ।

রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন জনশক্তি রফতানিকারক একটি প্রতিষ্ঠানের মালিক সাদিক হোসেন।

নিহত সিদ্দিক হোসাইন (৫৫) জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘এম এস মুন্সী ওভারসীজের’ মালিক বলে পুলিশ জানিয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাসায় সিদ্দিক মুন্সির জনশক্তি রপ্তানির একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সেখানে চারজন দুর্বৃত্ত অতর্কিতে ঢুকে গুলি করে পালিয়ে যায়। এতে সিদ্দিক মুন্সি ও তাঁর প্রতিষ্ঠানের তিনজন কর্মী আহত হন। তাঁদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সিদ্দিক মুন্সিকে মৃত ঘোষণা করেন।

আহত ৩ জন হলেন, প্রতিষ্ঠানের কর্মচারী মোস্তাক, মোখলেস ও পারভেজ। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ