spot_img

রাজধানীর দক্ষিণখানে ছেলের ছুরিতে মা খুন

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় ছুরিকাঘাতে মা মমতাজ বেগমকে (৫৫) হত্যার অভিযোগে ছেলে হাবিবুল্লা খান রাজনকে (২৬) আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কলিল বক্স রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় মা ও ছেলে ছাড়া বাসায় অন্য কোনো লোক ছিল না।পরে বাড়ির কেয়ারটেকার ও আশপাশের লোকজন এসে মমতাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এসআই আরও জানান, রাজন মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছেন।

তবে রাজনকে বাঁচাতে তার স্বজনরা হত্যার ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলেও চালিয়ে দেয়ার চেষ্টা করেছেন বলে এসআই জানান।

 

এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। মমতাজের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ