ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৮ আগষ্ট, ২০১৭ ।

রাজধানীর গোলাপবাগে সুয়েরেজ লাইন বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা-যাত্রাবাড়ি এলাকার সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম।
জানা যায়, সুয়েরেজ লাইনে জমে থাকা গ্যাস হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গ্যাস বিস্ফোরণে ম্যানহোলের ঢাকনি ছুটে গিয়ে তার আঘাতে একজন মারা যান। রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি পাশের একটি দোকান ও বাসায় আগুন লেগে যায়। তাতে দগ্ধ হয়ে মারা আরেকজনের মৃত্যু হয়।দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়।
নিহতদের পরিচয় জানা যায়নি। তারা পথচারী বলে পুলিশ কর্মকর্তা ইফতেখারের ধারণা।


























