জনতারআদালত.কম , ২৮ জুলাই, ২০১৭ ।

গত বুধবার মানিক মিয়া এভিনিউয়ে হাঁটুপানিতে দাঁড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেছিলেন, জলাবদ্ধতা নিরসন মূলত ওয়াসার কাজ। জলাবদ্ধতা নিরসনের কাজে ওয়াসাকে তেমন পাওয়া যায় না বলেও অভিযোগ করেন তিনি।
মেয়রের এমন অভিযোগের ভিত্তিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বলেন, ” এক সংস্থা আরেক সংস্থাকে দোষারোপ করলে রাজধানীতে জলাবদ্ধতার সমাধান হবে না ” ।
বৃহস্পতিবার ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাজধানী ঢাকার জলাবদ্ধতার জন্য খাল দখল, নিম্নাঞ্চল উঁচু হয়ে যাওয়া ও অতিবৃষ্টিকে দায়ী করেছেন তিনি ।
মেয়রের এমন অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে গতকাল ওয়াসার এমডি সাংবাদিকদের বলেন, ‘ওয়াসার দৈন্য নিয়ে উনি কথা বলেছেন। সম্মান রেখেই বলছি, উনি বলেছেন, অবশ্যই বলবেন; কিন্তু আমি উনার কথার সঙ্গে একমত না। এটা এককথায় একটা ফ্ল্যাট অ্যান্সার। ‘
নর্দমা নির্মাণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, “ম্যান্ডেট যদি ঢাকা ওয়াসার হয় একমাত্র, তাহলে আপনি কীভাবে ৫০০ কোটি টাকার ড্রেনেজের কাজ করলেন, কোন ম্যান্ডেটের বলে? তাহলে আপনার বক্তব্যই স্ববিরোধী হয়ে গেল না ?



























