ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে, তাদের কাছ থেকে ৩০টি বিস্ফোরক জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে কাউন্টার টেররিজমের একটি দল নিকুঞ্জ ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে আজ (শনিবার) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


























