spot_img

রাজধানীতে হত্যাকান্ডের ৩৬ ঘণ্টার মধ্যে ঘাতককে গ্রেফতার করলো পুলিশ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

রাজধানীর নিউমার্কেট এলাকার একটি নৃশংস হত্যাকা-ের রহস্য উদঘাটন করে ৩৬ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো: হোসেন। মঙ্গলবার বিকেলে মগবাজারের ইস্কাটন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, গত  রোববার (১০ মার্চ) ভোরে নিউমার্কেট থানার নিউ এলিফ্যান্ট রোডে রহমান অ্যান্ড কোং ফিলিং স্টেশনের উল্টো দিকের ফুটপাথে মাথায় রক্তাক্ত জখমপ্রাপ্ত অজ্ঞাত পরিচয় একজনের মৃতদেহ পাওয়া যায়। পরে জানা যায়, মৃত ব্যক্তির নাম মামুন ওরফে কাটা মামুন ওরফে ব্লেড মামুন। গত তিন বছর ধরে মামুন এলিফ্যান্ট রোড এলাকায় ভাসমান হিসেবে বসবাস করছে। আশপাশের এলাকায় অনেক খোঁজাখুজি করেও তার কোন আত্মীয়স্বজন পাওয়া যায়নি। এ ঘটনায় ১০ মার্চ নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার এসআই পাভেল আহমেদকে।
অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলের বিপরীত পাশের পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ঘটনার দিন ভোর ৫টা ১৯ মিনিটে একজন ব্যক্তি বাটা ক্রসিং হতে কাঁটাবন ক্রসিংয়ের দিকে পায়ে হেঁটে গিয়ে ভিকটিমকে একটি ভারী বস্তু দিয়ে একাধিকবার আঘাত করে পুনরায় বাটা ক্রসিংয়ের দিকে দ্রুত হেঁটে যায় এবং রিক্সাযোগে হাতিরপুলের দিকে চলে যায়। গোপন সূত্রে প্রাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতক মো: হোসেনকে শনাক্ত করে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ