ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
দেশে মহামারি করোনার সংক্রমণ বেড়েছে। গেলো কয়েকদিন ধরেই প্রতিদিন শতাধিক মৃত্যুর হয়েছে। এমন অবস্থায় আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের কঠোর লকডাউন চলছে। কিন্তু মৃত্যু ভয়কে উপেক্ষা করে করোনাকে পাত্তা না দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিধিনিষেধ পালন না করে রাস্তায় লকডাউন কেমন চলছে তা দেখতে আসে।
রাজধানীর মোড়ে মোড়ে জনসমাগম ঠেকাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পুলিশের পাশাপাশি তৎপর আছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া যারাই বের হয়েছেন তাদের গুনতে হয়েছে কমপক্ষে ২০০ টাকা করে জরিমানা। ‘জরুরি প্রয়োজন ছাড়া’ রাস্তায় বের হওয়ায় রাজধানীর কয়েকটি এলাকা থেকে ২৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ এমন অবস্থায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে । এছাড়া অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে এসেছে তারা।
ডিসি আ স ম মাহতাব উদ্দিন জানান, মিরপুরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের।
এছাড়া তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর থেকে আটক করা হয়েছে শতাধিক ব্যক্তিকে ।
দেশজুড়ে ১০৬ কর্মকর্তাকে নির্বাহী ক্ষমতা দিয়ে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। সংক্রমণের হার কমাতে সরকার যে বিধিনিষেধ দিয়েছে, সেগুলো বাস্তবায়নে কাজ করছেন তারা।


























