spot_img

রাজধানীতে বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত ; আহত ৩ পুলিশ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ নভেম্বর, ২০১৭ ।

রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে আহত হয়ে বিল্লাল (৪৫) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ বলছে, বিল্লাল হোসেন নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।

খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় শুক্রবার ভোর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
খিলগাঁও থানার এস আই নাগেন্দ্র কুমার দাস বলেন, পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে বিল্লাল গুলিবিদ্ধ হয়। বিল্লাল একটি ডাকাত দলের সদস্য। বিল্লালকে রাত তিনটার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ