ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

রাজধানীর জুরাইন কবরস্থান এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
শ্যামপুর থানার এসআই মাহবুবুল হক জানান, ডিবি পল্লবী জোনাল টিমের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


























