spot_img

রশিদপুরে পুকুরে বিষ প্রয়োগকরে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন

রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১১ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পিংলাটেকি আদর্শ গুচ্ছ গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গুচ্ছ গ্রামের পুকুরটি রশিদপুর গাদাখালি গ্রামের মৃত: আজগর আলীর পুত্র মোঃ সুলতান মিয়া, আদর্শ গ্রামের সভাপতি নওশাদ আলী মোল্লার নিকট থেকে স্থানীয় ভাবে ৩ বছরের লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। প্রায় ২ বছর যাবত তিনি এই পুকুরে দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের মাছ চাষ করছেন। গত ৯ সেপ্টেম্বর রাতে অজ্ঞাত ব্যাক্তিরা তার পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলে। এতে তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে মাছ চাষী সুলতান মিয়া নিঃস হয়ে পড়েছে।

সংবাদ পেয়ে নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এই বিষয়ে পুকুরের মালিক সুলতান মিয়া বলেন, আমি পুকুরটি লিজ নিয়ে নিয়মিত মাছ চাষ করে আসছি। কে বা কারা শত্রুতার জের ধরে আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমার সব মাছ মেরে ফেলেছে। এতে আমি নিঃস্ব হয়ে পড়েছি। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের খুজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ