spot_img

রমজানে মানবিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু পবিত্র রমজান মাসে মানবিকতা নিয়ে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভোক্তা  অধিদপ্তর বণিক সমিতির প্রতিনিধি ছাড়া কোন অভিযান পরিচালনা করবে না। আমরা রমজান মাসে পণ্যের সরবরাহ ঠিক রাখতে কাজ করছি।’
বৃহস্পতিবার রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাকক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো মিল কিংবা পণ্য আমদানিকারক ইচ্ছাকৃতভাবে পণ্য সরবরাহ না করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। অসাধু ব্যবসায়ীদের কারণে যেনো অন্যদের কষ্ট না হয়। প্রধানমন্ত্রী চান সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে পণ্য পায়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সোলায়মান সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মো. বশিরউদ্দিন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলাসহ বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ।
মতবিনিময়কালে ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা সংক্রান্ত সমস্যা তুলে ধরলে বাণিজ্য প্রতিমন্ত্রী তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু মৌলভীবাজারে সরেজমিনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ