spot_img

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি ; ‘র‌্যাট’ মোতায়েন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

বিজিবি মহাপরিচালক আজ সকালে রাজধানীর মিরপুরে বিজিবি’র অস্থায়ী নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক আজ শুক্রবার সকালে রাজধানী ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্থাপিত বিজিবি’র নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে দাযয়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি বিজিবি’র প্রতিটি সদস্যকে দেশের বৃহত্তর কল্যাণে বিজিবি’র ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘেœ ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে, তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন।

নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২৯ ডিসেম্বর থেকে সারাদেশে ৪৮৭টি বেজ ক্যাম্পে ১ হাজার ১৫৫ প্লাটুন বিজিবি নির্বাচনকালীন দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সন্দ্বীপে প্রথমবারের মত দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিদিন যে কোনো সময়ে বিজিবি’র গড়ে ৭শ’টি টহল দল মাঠে নিয়োজিত থেকে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সারাদেশে নাশকতা এড়াতে বিস্ফোরক দ্রব্যের ওপর বিশেষভাবে প্রশিক্ষিত বিজিবি ডগ স্কোয়াড দেশের বিভিন্ন স্থানে কাজ করছে। একইসাথে নির্বাচনী সহিংসতারোধে যেকোনো অলি-গলি ব্যবহার করে খুব দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ও ত্বরিত ব্যবস্থা নিতে মাঠে কাজ করছে বিজিবি’র বিশেষায়িত ফোর্স র‌্যাপিড এ্যকশন টিম (র‌্যাট)।

এছাড়া বিজিবি’র কুইক রেসপন্স ফোর্সও প্রস্তুত রয়েছে, যারা বিজিবি’র অত্যাধুনিক হেলিকপ্টারের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে যেকোনো অনাকাঙিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা রাখে। সার্বিকভাবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় পূর্বক নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূণরূপে প্রস্তুত আছে বলে বিজিবি মহাপরিচালক জানান। জান মালের নিরাপত্তা বিধানে যেকোনো নাশকতা কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবি’র ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজধানী ঢাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি’র স্পেশাল ফোর্স র‌্যাপিড এ্যাকশন টিম (র‌্যাট)।

র‌্যাট বিজিবি’র একটি স্পেশাল টিম। র‌্যাটের প্রতিটি সদস্য স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির স্পেশাল টিম র‌্যাটের সক্ষমতা রয়েছে।

এদিকে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সেক্টরে ১৬০ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক  কাজ করছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউতে সাংবাদিকদের এসব তথ্য জানান ২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ।

তিনি  জানান, ‘বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বিজিবি সদস্যরা নিয়োজিত আছে।  ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে কাজ করছে র‌্যাট সদস্যরা । দ্রুততম সময়ের মধ্যে যেকোনো নাশকতা ঠেকাতে র‌্যাট অন্যতম একটি টিম।

মেজর আবরার আল মেহমুদ আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক ঢাকা সেক্টরে ১৬০ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে।

এরআগে, গত ২৯ ডিসেম্বর স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
তিনি জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য আগে থেকে বিজিবি সদস্যরা মাঠে আছে। তারা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ