spot_img

যুক্তরাষ্ট্র ১০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে ১০ লাখ ৮০০ ডোজ পাচ্ছে বাংলাদেশ। আজ (শুক্রবার) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, কিছুক্ষণ আগে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কবে আসবে সেটি নিশ্চিত না হলেও শিগগিরই পাওয়া যাবে।

আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাচ্ছি।’ কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের চালান শিগগির বাংলাদেশে আসবে বলেন জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ