ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত সোমবার রাত আটটার দিকে জর্জিয়ার অদূরে উইলকিংসন কাউন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জর্জিয়া স্টেট পেট্রল পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
নিহত দুজন হলেন ইমতিয়াজ ইকরাম আলী (২৬) ও প্রাচিতা দত্ত টুম্পা (২৫)। তাঁরা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।
সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার দিকে জর্জিয়ার উইলকিংসন কাউন্টি এলাকায় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


























