ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩ নভেম্বর, ২০১৭ ।

ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যশোর বিমানবন্দরের সম্প্রসারণ এবং আধুনিকায়নের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে। কারণ এটার সাথে কেবল আঞ্চলিক স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থ জড়িত। এছাড়া ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনাধীন আছে।
আজ সকালে যশোর জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে এক সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে মন্ত্রীকে একটি স্বারকলিপি দেয়া হয়।
ব্যবসায়ী নেতাদের মধ্যে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েনের পক্ষে মতিয়ার রহমান, যশোর চেম্বার অব কমার্সের পক্ষে শাহীন চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগামী ডিসেম্বরে প্রতিষ্ঠানটির ১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্র মেনন আমন্ত্রণ গ্রহণ করেন এবং নির্ধারিত রেজিস্ট্রেশনপত্রে স্বাক্ষর করেন। এ সময় যশোর জেলা প্রাক্তন ছাত্র সমিতির পক্ষে এজেডএম সালেক ও ইয়াসিন আলী উপস্থিত ছিলেন।


























