spot_img

যশোরে জঙ্গি আস্তানায় অভিযান শেষ: বিস্ফোরক উদ্ধার, নব্য জেএমবির ‘সদস্য’ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৩ অক্টোবর, ২০১৭ ।

 

যশোর সদর উপজেলার পাগলাদহ গ্রামের মাঠপাড়ার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নয়াস্ত্র, বোমা ও গ্রেনেড তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা থেকে বাড়িটি ঘিরে রেখেছিল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় আটক করা হয়েছে বাড়ির মালিক নব্য জেএমবি নেতা মোজাফফর হোসেনকে।

রাত পৌনে ৮টার দিকে বাড়িটি ঘিরে রাখার পর অভিযান শুরু হয় এবং রাত ১০টার দিকে তা শেষ হয়।
অভিযান শেষে ব্রিফিংকালে পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটির মালিক মোজাফফর হোসেনকে সোমবার সন্ধ্যায় শহর থেকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৫০টি গ্রেনেডের বডি, সুইচ ৫০টি, ৩১টি ব্রেকার, ১টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি এবং ৫ লিটার এসিডসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
এসপি বলেন, আটক মোজাফফর নব্য জেএমবির একজন সক্রিয় আঞ্চলিক নেতা। তিনি যশোরাঞ্চলে জেএমবির সাংগঠনিক কাজ করতেন। নিজের বাড়িটিতে জঙ্গিদের নিরাপদ আস্তানা গড়ে তুলেছিলেন মোজাফফর।

এসপি জানান, ওই বাড়ির অন্য সদস্যদের আটক না করা হলেও তাদের নজরদারিতে রাখা হয়েছে, প্রয়োজনে তাদেরও গ্রেপ্তার করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ