spot_img

ময়মনসিংহে ২ জনকে খুন করে গরু ডাকাতি

ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম । ২১ আগষ্ট, ২০১৭ ।

ময়মনসিংহ সদর উপজেলায় খামারের নৈশপ্রহরীসহ দুইজনকে হত্যা করে ১০টি গরু লুট করেছে ডাকাতরা।

সোমবার দুপুর একটার দিকে উপজেলার গোপালপুর এলাকার পুকুর পাড় থেকে ওই দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. নূরে আলম।

নিহতরা হলেন- খামারের নৈশপ্রহরী ইদ্রিস আলী (৩২) ও মোজাফফর হোসেন মোজা (৩০)। তাদের বাড়ি একই এলাকায়।

খামারের পরিচালক হারুন অর রশিদ বলেন, ইদ্রিস চার মাস আগে সেখানে চাকরি নেন। ডাকাতদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। তিনি বলেন, ডাকাতরা খামারের ১০টি গরু নিয়ে গেছে। এর বাজার দর প্রায় আট লাখ টাকা।

খামারের পাহারাদার আব্দুল হামিদ বলেন, “আট-দশ ডাকাতের একটি দল পাহারাদার ইদ্রিসকে খুন করে হাত-পা বেঁধে পাশের পুকুরে লাশ ফেলে দেয়। আর আমাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে।”

এরপর সকালে খামারের কাছের বাগান থেকে স্থানীয় বাসিন্দা মোজাফফরের লাশও উদ্ধার করে এলাকাবাসী।
মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ