ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্ব্বোচ্চ আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
এদিকে হাসপাতালের করোনা ইউনিটে ৫৩৫ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে আছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬১৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৫ করোনা শনাক্ত হয়েছেন।


























