spot_img

ময়মনসিংহের মুক্তিযোদ্ধা মজিদ হত্যার পলাতক আসামী আল-বদর কমান্ডার মওলানা মোফাজ্জল বাড্ডা থেকে গ্রেফতার

আব্দুল কাদের চৌধুরী, ঢাকা ,

জনতারআদালত.কম , ২৮ জুলাই, ২০১৭ ।

                                               মওলানা মোফাজ্জল হোসেন

ময়মনসিংহ বিভাগের ডিআইজি ও জেলা এসপির নির্দেশ মোতাবেক ত্রিশাল থানার তদন্ত ওসি মোখলেসুর রহমানের নেতৃত্বে পুলিশ আজ মধ্যরাত আনুমানিক ২টায় ঢাকার বাড্ডা থেকে মওলানা মোফাজ্জল হোসেন নামক একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয় ।

মওলানা মোফাজ্জল হোসেন ত্রিশাল থানার মুক্তিযোদ্ধা মজিদ হত্যার আসামী এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধীর বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে ।

                                  ত্রিশাল থানার তদন্ত ওসি মোখলেসুর রহমান

অভিযোগ আছে, মওলানা মোফাজ্জল হোসেন মহান মুক্তিযুদ্ধের সময় আল-বদর বাহিনীর কমান্ডার ছিলেন । তখনই তাঁর নেতৃত্বে ত্রিশাল এবং গফরগাঁও থানার মুক্তিযোদ্ধাদের উপর অমানুষিক অত্যাচার ও নির্যাতন করা হয় এবং স্বাধীনতা পরবর্তিতে ত্রিশাল থানার মুক্তিযোদ্ধা মজিদকে নির্মমভাবে হত্যা করা হয় ।

মওলানা মোফাজ্জল হোসেন ইসলামী ব্যাংকের একজন সিনিয়ার কর্মকর্তা ছিলেন এবং বাংলাদেশ জামাতে ইসলামীর একজন প্রভাবশালী শূরা সদস্য ।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ