spot_img

মৎস্যজীবীদের জিম্মি করে কাউকে দস্যুতা করতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুন্দরবনের বনজীবি ও সাগরের মৎস্যজীবিদের জিম্মি করে কাউকে দস্যুতা করতে দেয়া হবে না।

বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে গতকাল বুধবার জলদস্যুদের পুর্নবাসনের অর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতাকালে তিনি একথা বলেন। এসময় আত্মসমার্পণকারী ১৩২ বনদস্যুকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে একলাখ টাকা ও এক্সিম ব্যংকের পক্ষ থেকে ৫০ হাজার টাকাসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৪ কবির বিন আনোয়ার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাট -৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক এমপি, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেপী বড়াল, স্বরাষ্টমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্যোতির্ময় দত্ত, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহম্মেদ, খুলনা বিভাগীয় কমিশনার আ. সামাদ, ভারপ্রাপ্ত ডিআইজি একরামুল হাবীব, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জীবিকা নির্বাহকারী উপকূলীয় এলাকার জনগোষ্টি যাতে নির্বিঘেœ চলতে পারে সেজন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সব ধরনের পদক্ষেপ নিবে।
তিনি বলেন, বিপদগামী গুটি কয়েক মানুষে’র জন্য লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সরকার রাজস্ব হারাবে এটা হতে পারে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ