ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২ নভেম্বর, ২০১৭ ।

মোবাইল চুরির অভিযোগে পিয়াস নামে চার বছরের এক শিশুকে বস্তায় ভরে নির্যাতন করার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কচিকাঁচা নিকেতনের পাশে।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর রাকিব মামলা না করার জন্য হুমকি দিচ্ছে বলে জানান সোহেল।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. নাছির বলেন, শিশুটির চোখে মুখে মারাত্মক জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে পাঠানো হয়েছে।
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


























