spot_img

মেষ্টা-তিতপল্লায় পল্লীবিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন এমপি মামুনুর রশির জোয়াদ্দার

রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী ও তিতপল্লা ইউনিয়নের বালুয়াটা গ্রামের দেড় কিলোমিটার পল্লীবিদ্যুতের নতুন লাইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকাল ৩টার দিকে বালুয়াটার মাত্তাবাড়ীতে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পল্লীবিদ্যুতায়নের নতুন লাইনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টির এমপি  মুহাম্মদ মামুনুর রশিদ জোয়ার্দ্দার।

উদ্বোধন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম সুরুজ মেলেটারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি এনামুল হক জোয়ার্দ্দার, পল্লীবিদ্যুতায়ন পরিচালক পরিচালনা বোর্ডের সচিব মাহফুজুর আলম বাবলু, মহিলা পরিচালক ফারজানা আফরুজা জাহান চৌধুরী, জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম কম আব্দুল হামিদ, মেষ্টা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জামিনুর ইসলাম তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ তরফদার বাদল, তিতপল্লা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আক্তারুজ্জামান লিটন, জাতীয় পার্টির নেতা শফিকুল ইসলাম বাঘা, আক্তারুজ্জামান জুচন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মাসুদুর রহমান ও অনুষ্ঠান পরিচালনা করেন রিপন মাহমুদ মিন্টু।

জানা গেছে, দেউলিয়াবাড়ী ও বালুয়াটা গ্রামে ১শ ২০ জন গ্রাহকের বাড়ীতে বিদ্যুৎ নতুন বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ