spot_img

মেজর (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৮ জুলাই, ২০১৭ ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর (অবসরপ্রাপ্ত) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায়, রাষ্ট্রপতি দেশের এই সাহসী মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।

আবদুল হামিদ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী আজ এক শোকবার্তায়, মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউদ্দিনের অমূল্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন সাহসী মুক্তিযোদ্ধাকে হারিয়েছে।’

শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিয়াউদ্দিন লিভারের রোগে ভুগছিলেন। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ