spot_img

মেক্সিকোর উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

মেক্সিকোতে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এক ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো জানিয়েছেন, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে আট দশমিক দুই। এটির কেন্দ্র ছিল মেক্সিকোর পিজিয়াপান থেকে ৮৭ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে।

এই ভূমিকম্পের পর মেক্সিাকো এবং আরও কিছু দেশের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে ভূমিকম্পের পর তিন মিটার উঁচু পর্যন্ত সামূদ্রিক ঢেউ আঘাত হানতে পারে।

মেক্সিকোর কয়েকটি রাজ্যে ভূমিকম্পে মারাত্মক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

মেক্সিকোর অন্তত পাঁচ কোটি মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলেছে, এই ভূমিকম্পের প্রভাবে সমূদ্রের স্বাভাবিক জোয়ারের চাইতে তিন মিটার উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। মেক্সিকোর চিয়াপাস রাজ্যে সুনামির আশংকায় লোকজনকে উপকূল থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

এল সালভেদর, গুয়াতেমালা, হন্ডুরাস এবং কোস্টারিকাতেও সুনামি আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে।

১৯৮৫ সালে মেক্সিকো সিটিতে যে ভূমিকম্প আঘাত হেনেছিল, এবারেরটি তার চেয়েও শক্তিশালী। ১৯৮৫ সালের ভূমিকম্পে মারা যায় হাজার হাজার মানুষ।মেক্সিকোর ওক্সাকা শহরে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে             মেক্সিকোর ওক্সাকা শহরে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ