spot_img

মুন্সীগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

মুন্সীগঞ্জ জেলায় মাদক ও অস্ত্র মামলায় ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজি আবদুল হান্নান।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো- জসিম উদ্দিন, শাহিন আলম, সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিন। সেই সাথে আসামী  সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিনকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।  রায় ঘোষণার সময় তিন আসামী উপস্থিত ছিলেন । তবে জামিন প্রাপ্ত দুই আসামী  পলাতক ছিল।
দন্ডপ্রাপ্ত আসামী মাকসুদ মিয়া, মোঃ রিয়াজ উদ্দিন ও শাহিন আলম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া গ্রামের মৃত একলাস মিয়ার ছেলে। অপর আসামী জসিম উদ্দিন একই এলাকার মো. হোসেন এবং শামসূল আলম মৃত একে ফজলুল হকের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিপুল পরিমান মাদক নিয়ে নদী পথে পাচারকালে ২০২২ সালের ২ মার্চ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আসামীদের আটক করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে গজারিয়া থানায় পৃথক দুইটি মামলা হয় । সাক্ষী প্রমাণের ভিত্তিতে আজ আসামীদেও এই সাজা প্রদান করে আদালত।
রাস্ট্রপক্ষের পিপি এডভোকেট আব্দুল মতিন বলেন, অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধারের ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। এই রায়ে আমরা সন্তুষ্ট।
মুন্সীগঞ্জ কোর্ট  ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন বলেন, রায়ের সময় তিন আসামীকে কারাগার থেকে পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। এ সময় জামিন প্রাপ্ত অস্ত্র মামলার দুই আসামী জসিমউদ্দিন ও শাহিন আলম আদালতে হাজির হয়নি। আদালত ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান  করেছে।  রায় শেষে কারাগারে  থাকা তিন আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ