spot_img

মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ৭ আগষ্ট, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নং চিলারং ইউপি কিসামত পাহাড়ভাঙ্গা গ্রামের মৃত সদানন্দ সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার (অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক) । যাহার মুক্তিযোদ্ধা গেজেট নং- ৩৩১, লাল বার্তা নং- ০৩১০০১০৬৬৩। গত ৪ আগস্ট সকাল ১১ ঘটিকার সময় জমির তপশীল বর্ণিত খতিয়ান নং- ৫৫, জেল এল নং- ১৩০, মৌজা- কিসামত পাহাড়ভাঙ্গা, দাগ নং-  ১০৭, জমির পরিমাণ ২ একর ৮ শতক এর মধ্যে ৩৪ শতক বাবার পৈত্রিক সম্পত্তির জমিতে বাড়ী করতে বাঁশখুটি লইয়া গেলে ভূমিদস্যুরা লাঠিসোটা দিয়ে বাধা প্রদান করেন। ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য আশরাফুল হক  ও ভূমিদস্যু মাসুদ রানার দলবল লাঠি সোটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ চালায়। তিনি অসুস্থ হয়ে পড়লে ঐ এলাকার স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার অপু সেনের ব্যক্তিগত চ্যাম্বারে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে ঠাকুরগাঁও থানায় অভিযোগ দাখিল করার পর ঠাকুরগাঁও সদর থানা এসআই বেলাল হোসেন তদন্তের দায়িত্ব নিয়েছেন এবং সকল দপ্তরে অভিযোগ দাখিল করিয়াছেন, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিআইজি, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ, জেলা প্রশাসক ঠাকুরগাঁও, পুলিশ সুপার ঠাকুরগাঁও, সদর সার্কেল ঠাকুরগাঁও, অধিনায়ক র‌্যাব ক্যাম্প দিনাজপুর, প্রেস ক্লাব ঠাকুরগাঁও, প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সহ সকলের বরাবরে সম্প্রতি একটি অভিযোগ দাখিল করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ