spot_img

মুকুল তৃণমূলে ফিরতেই ত্রিপুরা বিজেপি টালমাটাল, সফরে ‘ভাবশিষ্য’ সুদীপ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

মুখে কেউ প্রকাশ করতে চাইছেন না। তবে বিজেপি (BJP) প্রদেশ নেতৃত্বের মধ্যে চরম দোলাচাল শুরু হয়েছে। কারণ, তৃণমূল কংগ্রেসে (TMC) ফিরে গিয়েছেন মুকুল রায় (Mukul Roy)। তাঁর ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মণ (Sudip Roy Barman) রাজ্য জুড়ে বিশেষ সফর করছেন। যদিও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর দাবি, রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। তার জন্য কিছু পদক্ষেপ নিচ্ছি। সবটাই ব্যক্তিগত। আগরতলার রাজনৈতিক মহলে গুঞ্জন সুদীপবাবুর সফর আসলে আগামী বিধানসভা ভোটের আগে নিজের অবস্থান গুছিয়ে নেওয়া।

গত বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুদীপ রায় বর্মণ ও তাঁর অনুগামীরা। কলকাতায় যান মুকুল রায়ের ‘ভাবশিষ্য’। এর পরেই আগরতলার রাজনীতিতে কংগ্রেশ শূন্য হয়ে যায়। বিধানসভায় তৃণমূল কংগ্রেস হয়েছিল প্রধান বিরোধী।

রাজনৈতিক মোড় ফের নেয় যখন মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরমুহূর্তে আগরতলায় তৃণমূল শূন্য হয়ে যায়। কারণ, সুদীপবাবু ও তাঁর অনুগামী টিএমসি বিধায়করা সরাসরি বিজেপিতে যোগ দেন। নির্বাচনে টানা ২৫ বছরের বাম জমানার অবসান হয়। সিপিআইএমে বিরাট ধাক্কা লাগে। মানিক সরকার হন বিরোধী নেতা।

গত সাড়ে তিন বছরে বিজেপি ও আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের স্বাস্থ্য ও চিকিৎসা নীতি নিয়ে বারবার সরব হয়েছেন সুদীপ রায় বর্মণ। পরিস্থিতি এমন হয় যে, সুদীপবাবুকে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন বিপ্লববাবু। এর পরেই রাজ্য বিজেপিতে আড়াআড়ি বিভাজন বেড়েছে।

বিজেপি কেন্দ্রীয় নেতা ও সর্বভারতীয় সভাপতির জেপি নাড্ডার কাছে ধর্না দেন সুদীপ রায় বর্মণ শিবিরের বিধায়করা। তাঁদের অনুগামীদের স্লোগান বিপ্লব হটাও ত্রিপুরা বাঁচাও ধ্বনি দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। সুদীপ শিবিরের অভিযোগ, ভুলভাল মন্তব্য করে হাসির খোরাক হয়ে যাওয়া বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পদে রেখে আগামী বিধানসভায় লড়লে দলের ভরাডুবি নিশ্চিত।

অন্যদিকে বিরোধী দল সিপিআইএমের দাবি, কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে, বেকারত্ব সূচকে ত্রিপুরা দেশের প্রথম সারিতে রয়েছে। একই দাবি করছেন সুদীপবাবুর শিবিরের নেতারা।

সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি বিপুল ঝড় তুললেও সরকীর গড়তে পারেনি। এর পরেই শুক্রবার বিজেপি ছাড়লেন মুকুল রায়। তিনি জানিয়েছেন, কেউ আর বিজেপি করার থাকবে না। তাঁর ইঙ্গিত, যে সব নেতা ও বিধাকরা টিএমসি ত্যাগ করেছিলেন তারা দ্রুত ফিরবেন। বিশ্লেষকদের ধারণা, পশ্চিমবঙ্গে বিরোধী দলের তকমা হারাতে পারে বিজেপি। কলকাতায় মুকুলবাবুর এই দাবিতেই আগরতলায় বিজেপি মহলে উদ্বেগ।

সূত্রের খবর, রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতার উপর চাপ বাড়িয়ে রাখতে চান মুকুল রায় ভাবশিষ্য সুদীপ রায় বর্মণ। তৃণমূল কংগ্রেসের একটি সূত্র বলছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় ফের বড়সড় ভাবে আত্মপ্রকাশ করার পদক্ষেপ নিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পছন্দের তালিকায় প্রাক্তন তৃণমূল সুদীপ রায় বর্মণ। বঙ্গ রাজনীতির বাইরে ত্রিপুরায় ক্ষমতা দখলের অধরা চেষ্টা ফের শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসিতে মুকুল রায় ফিরতেই ত্রিপুরায় বিজেপি শিবিরে সিঁদূরে মেঘ দেখা দিয়েছে।

 

 

 

 

 

//k24x7

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ