spot_img

মির্জা ফখরুল আটক

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

রোববার (২৯ অক্টোবর) সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।

এর আগে দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সকাল ৯টার দিকে বিএনপি মহাসচিবের গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির সামনে পুলিশ অবস্থান নেয়।

এদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সকাল থেকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা গেইট ভাঙ্গার চেষ্টা করছে করছে বলেও অভিযোগ করা হয়।

গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ