ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

মায়ানমার সীমান্তে বড় মাপের জঙ্গি দমন অভিযান করল ভারত। নাগা জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার জেরে বহু নাগা খাপলাং জঙ্গি নিহত হয়েছে বলে ইস্টার্ন কম্যান্ড সূত্রের খবর। বুধবার ভোর ৪টা ৪৫ মিনিট নাগাদ হামলা চালানো হয়।
হামলার জেরে বেশ কয়েকজন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও পরে ভারতের ইস্টার্ন কম্যান্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে, হামলার জেরে কোনও ভারতীয় সেনা আহত বা নিহত হননি।
এক বিবৃতি পেশ করে ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় সেনাদের লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে জঙ্গিরা। সঙ্গে সঙ্গেই জবাব দেয় ভারতীয় সেনারা। এরপরই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। আধা সামরিক বাহিনীর প্রায় ৭০ জনের একটি দল অভিযানে অংশ নেয়। তবে ভারতীয় সেনারা সীমান্ত পেরোননি বলে ইস্টার্ন কম্যান্ডের তরফে জানানো হয়েছে।


























