spot_img

মার্কিন ও ন্যাটো বাহিনী বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছে: মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী পুরোপুরি প্রত্যাহার আসন্ন উল্লেখ করে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা শুক্রবার এএফপিকে বলেছেন, মার্কিন ও ন্যাটোর সকল সৈন্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে।

কাবুল থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে শেষ মার্কিন ও ন্যাটো সৈন্যরাকখন ঘাঁটি ছেড়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ না করে এই কর্মকর্তা বলেন,“জোট বাহিনীর সকল সদস্য বাগরাম থেকে দূরে রয়েছে।”তবে তিনি জানাননি,কখন ঘাঁটিটি আনুষ্ঠানিকভাবে সরকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

মার্কিন এবং ন্যাটো বাহিনী আফগানিস্তানে ২০ বছেেরর উপস্থিতির অবসানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ১১ সেপ্টেম্বরের সময়সীমার মধ্যে অবশিষ্ট সৈন্যদের দেশে ফিরিয়ে নেয়ার কথা রয়েছে।

তালেবানরা গত দুই মাসে আফগানিস্তানে অভ্যহত আক্রমণ জোরদার করেছে, ইতোমধ্যে কয়েক ডজন জেলা নিজেদের দখলে নিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনী দেশটির প্রধান শহরগুলোর আশপাশে তাদের ক্ষমতা একত্রিত করেছে।

গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটির উপর আফগান বাহিনীর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষমতার ওপর নিকটবর্তী রাজধানী কাবুলের নিরাপত্তা এবং তালেবানদের ওপর চাপ বজায় রাখা নির্ভর করছে।

কয়েক দশক ধরে এই বাগরাম বিমান ঘাঁটিটি দুর্গম আফগানিস্তানে মার্কিন কৌশলগত অভিযানের জন্য অপরিহার্য কেন্দ্র হিসেবে কাজ করেছে, তালেবান এবং তাদের আল কায়েদা মিত্রদেরবিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে বিমান হামলা এবং যুদ্ধক্ষেত্রে সরবরাহ নিশ্চিত করা হতো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ