বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রকাশক , জনতারআদালত.কম ।০৮ অক্টোবর, ২০১৭ ।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন এই যে, ১৯৭১ সালের গণহত্যার বিচারের ন্যায়- ১৯৭৪ ও ২০০১ সালে হাজার হাজার আওয়ামীলীগের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধা হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি- রাজাকার, আলবদর, আলশামস, গণতন্ত্রের শত্রু তথাকথিত সর্বহারা সিরাজ শিকদার পার্টি ও জাসদ সৃষ্ট গণবাহিনী এবং বিএনপি-জামাত জোটের সন্ত্রাসী ও জঙ্গিদের বিচারের জন্য মানবতা বিরোধী আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এদের উপযুক্ত বিচারকার্য সম্পন্ন করার জন্য আপনার বরাবর জোর আবেদন জানাচ্ছি।


























