spot_img

আমরা আর ভিক্ষুকের জাতি নইঃ মির্জা আজম

রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের অর্ধেক মানুষ উপকৃত হচ্ছে।

প্রধানমন্ত্রী অসহায় মানুষদের কষ্ট উপলব্ধি করতে পারেন বলেই তিনি বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিমন্ত্রী শুক্রবার সকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের মাল্টিপারপাস মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সামাজিক নিরাপত্তা সহায়তার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অসহায় মানুষদের জন্য সরকারি ভাতা বিতরণে অনিয়ম হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী অসহায় মানুষদের কথা উপলব্ধি করতে পারলেও আমার কাছে অভিযোগ রয়েছে, আমাদের নেতারা সুবিধা পাইয়ে দেওয়ার নামে অসহায় মানুষদের কাছে থেকে টাকা নেন। এর জন্য আমাদের ইজ্জত যায়। আপনরা এই কাজ করবেন না। অসহায় মানুষেরা বিনামূল্যে সরকারি সুবিধা পেলে তারা প্রধানমন্ত্রীকে মনে রাখবে। তারা স্বেচ্ছায় নৌকায় ভোট দিবে।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা প্রধানমন্ত্রী শেখে হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করেছে। একটি স্লিন্টারও তার দেহে লাগেনি। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় বেঁচে গেছেন তিনি। তাই তিনি গোলাম আজম, কামারুজ্জমানসহ সকল যুদ্ধপরাধীর বিচার করছেন। মির্জা আজম বলেন,  আমরা আর ভিক্ষুকের জাতি নই। গত আট বছরে আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় ৫৯০ ডলার থেকে বর্তমানে ১ হাজার ৬০২ ডলারে দাঁড়িয়েছে।  উন্নত দেশগুলোই বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ বলে স্বীকৃতি দিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডাঃ মোশায়ের উল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল,জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা ,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন,  মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, জেলা পরিষদের সদস্য দৌলতুজ্জামান দুলাল, মাদারগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন মুন্নী, কড়–ইচূড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বেপারী, ফুলজোড় রহিমা জাফর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামান জুয়েল প্রমুখ। পরে মন্ত্রী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন কর্মসূচির উপকারভুগীদের মাঝে সহায়তার টাকার চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভুগী ৮৫১ জনের মাঝে ৫২ লাখ ৮৭ হাজার ২০০ টাকার চেক বিতরণ করেন। এ সময় প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত ১৭০ জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ