spot_img

মাদক ব্যবসায় প্রভাবশালী,রাজনীতিবিদদেরও ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম , ৩০ জুলাই, ২০১৭ ।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুিলশ ব্যবস্থা না নিলে তা জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার দুপুরে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এক মাদকবিরোধী সমাবেশে এ আহ্বান জানান তিনি। বিভাগীয় কমিশনার কার্যালয়, বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আয়োজিত ময়মনসিংহ পৌরসভার পৃষ্ঠপোষকতায় মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

মাদক ব্যবসা বন্ধে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করে তা জেলা পুিলশ সুপারের কাছে জমা দেওয়ার তাগিদ দেন মন্ত্রী। তিনি বলেন, ‘পুলিশ যদি এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয় তবে আমাকে অবগত করুন। আমার দরজা জনসাধারণের জন্য সব সময় খোলা। মাদক ব্যবসায় জড়িতরা যতই প্রভাবশালী বা বিত্তবান অথবা রাজনীতিবিদ হোক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না। ’

ধূমপানের বিরুদ্ধে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার ধূমপান বিরোধী র্কমকান্ড ও জন সচেতনতায় কাজ করে যাচ্ছে। এতে আগের চেয়ে অনেকাংশে কমে গেছে ধূমপানের প্রবণতা।’

মন্ত্রী মসজিদে জঙ্গিবিরোধী র্কাযক্রম প্রচারে সংশ্লিষ্ট ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তাদের জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান।

সভায় বিশষে অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। মানুষকে মাদক থেকে দূরে রাখতে ময়মনসিংহে ব্যাপক হারে শিল্প-কলকারখানা গড়ে তুলতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। রওশন বলেন, শিল্প-কারখানা গড়ে উঠলে এখানকার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর তা জঙ্গি কার্যক্রম ও মাদক থেকে বিরত রাখবে অনেক মানুষকে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, সাংসদ ফখরুল ইমাম, সালাহউদ্দিন আহমেদ মুক্তি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, মহানগর আ.লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ