spot_img

মহিলা সরকারি কলেজে ছাত্রী হোস্টেলের ছাদে ধস: ২০ ছাত্রী হাসপাতালে

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ৩ আগষ্ট, ২০১৭ ।

 

ঠাকুরগাঁওয়ের মহিলা কলেজের  ছাত্রী হোস্টেলের ছাদের কার্নিসে ধসের ঘটনায় ২য় তলা থেকে নামতে গিয়ে প্রায় ২০জন ছাত্রী আতঙ্কে অজ্ঞান হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

সম্প্রতি বুধবার (০২ আগস্ট) রাত সাড়ে ১০টার সময় ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলে  এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন, রুবী (১৮), লাজু (১৮), জেসমিন (১৭), খুকু মনি (১৯), মুনমুন (১৮), সোহাগি (১৮), মৌসুমি (১৭), সুমাইয়া (১৯), হোসনেয়ারা (১৮) প্রমূখ।  শিক্ষার্থীদের হোস্টেল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হোস্টেল থাকা শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছিলো।

হঠাৎ ২য় তলার ছাদের একটি কোনা ধসে পড়া শব্দ পায় কয়েকজন শিক্ষার্থী। সেই খবর অন্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে হোস্টেলের ওপর থেকে শিক্ষার্থীরা দ্রুত নামার চেষ্টা করে। এ সময় আতংগ্রস্থ্য হয়ে ২০জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসক আব্দুল আওয়াল হাসপাতালে শিক্ষার্থীদের দেখতে যান। চিকিৎসার গাফলতি না হওয়ার জন্য তিনি চিকিৎসকদের নির্দেশ দেন।হোস্টেল সুপার প্রভাষক আব্দুস সালাম জানান, হঠাৎ হোস্টেলের বাইরের কার্নিস ধসে পড়লে শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে। তখন এ ঘটনা ঘটে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তোজাম্মেল হক জানান, শিক্ষার্থীরা কেউ আহত হয়নি। আতংকে এ সময় তারা জ্ঞান হারিয়েছিল। হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান সরকার বলেন, বৃষ্টিতে ভিজে হোস্টেলের একটি কার্নিস ভেঙে পড়ে।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ